• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত।

এপ্রিল 20, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :        ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবুর পক্ষে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার অতি দরিদ্র কর্মহীন চা-দোকানীদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া ও যদুনন্দী ইউনিয়নের ২ শতাধিক চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

চায়ের দোকানদারদের হাতে খাদ্য সামগ্রী বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর জানান, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে থেকে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল,লবন, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হবে আমরা আজকে পর্যন্ত উপজেলার ৫ টি ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। বাকি ৩টি ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া এরই মধ্যে উপজেলার ছয় হাজারের বেশি মানুষের মধ্যে সরকারী ভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর উধৃতি দিয়ে ওয়াদুদ মাতুব্বর বলেন, সালথা উপজেলায় একটি মানুষও না খেয়ে থাকবেনা। আপনারা ঘরে থাকুন, কারো খাদ্য শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করুন, খাদ্য পৌছে যাবে আপনার বাড়ীতে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হামিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, শামীম হোসেন, ফিরোজ আল-মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.