
রাজিউল হাসান পলাশঃ করোনাকে পুঁজি করে চালের দাম বেশি রাখার অভিযোগে ঢাকার ধামরাইয়ে শনিবার দুপুরে উপজেলার কালামপুর বাজার ও কাওয়ালিপাড়া বাজারে চালের আড়ৎ ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাজারে চালের মূল্য বৃদ্ধির দায়ে ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৮ জন ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লা প্রমুখ।
