• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শীতার্তদের পাশে ওসি দীপক চন্দ্র সাহা

জানু. 3, 2020

রাজিউল হাসান পলাশ : সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। আর এই শীতে যারা রাত্রিতে ঘর ছেড়ে বাহিরে কাজ করে। যারা এই ঠান্ডা রাত্রিগুলোতে দেশকে পাহাড়া দেয়ার মতো মহৎ কাজ করে তাদের তো শীতের প্রকোপ সহ্য করে বাইরে থাকতে হয়। হ্যাঁ বলছি নাইটগার্ডদের কথা।

নাইটগার্ডদের শীতের কষ্ট কিছুটা হলেও কমাতে এগিয়ে এসেছেন বাংলাদেশ পুলিশের মহৎ একজন কর্মকর্তা। যিনি ঢাকার ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সফলভাবে কাজ করে চলেছেন। তিনি হচ্ছেন দীপক চন্দ্র সাহা।

ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদে সামনে কাউন্সিল বাজার, কালামপুর বাজার, জয়পুরা বাজার সর্বশেষে ধামরাই বাজারের নাইটগার্ডদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ জনাব দীপক চন্দ্র সাহা।

সোমবার (৩০ ডিসেম্বর )রাত ৯ টা হতেই তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। এই মহৎ কাজটি তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে করে চলেছেন। গরীব দুঃস্থ ও অসহায় প্রায় ৭০ জন নাইটগার্ডদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ জনাব দীপক চন্দ্র এই শীতে সকলের জন্য একটি বার্তা দিয়ে বলেন, চেষ্টা করুন শীতে আপনার আশেপাশের অন্তত একজন শীতার্তকে সাহায্য করতে। সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, তাই বলে এই কথা ভাবলে চলবে না যে, আমাদের কোন দায় নেই। আমরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে সবই সম্ভব, আসুন সকলেই মানবতাকে জাগ্রত করি।

আপনার ঘরে এমন অনেক কাপড় রয়েছে যা আর পড়া হবে না, আপনার সন্তানদের এমন অনেক কিছুই আছে যা তাদের কাজে লাগবে না। আপনার কাছে যা পুরাতন তা অন্য কারো কাছে নতুনের চাইতেও নতুন। তিনি আরও বলেন, “মানুষের সেবা করলে সুখ মেলে” এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। যতোদিন বাঁচবো, এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে যাবো।

আমাদের আশপাশে অনেক বিত্তবান রয়েছেন। তারা যদি সমাজে অসহায় এবং দরিদ্র মানুষ গুলোকে সহায়তায় এগিয়ে আসতো, তাহলে সমাজের চেহারাটাই বদলে যেতো। কেউ তখন অসচ্ছল অবহেলায় জীবন যাপন করতো না। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও শীতার্তদের পাশে এসে সাধ্যমতো সহযোগিতার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.