• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

জানু. 1, 2020

ঢাকার ধামরাই উপজেলায় ২০২০ সালের প্রথম দিনেই আনন্দ উৎসবমুখর পরিবেশে ইউনুস দেওয়ান  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সকালে পৌর শহরের মোকামটলা মসজিদ মাঠে “বই বিতরণ উৎসব” অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাই সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই বই উৎসব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেদিন থেকে এদেশের প্রত্যেকটি ছাত্র ছাত্রী বিনামূল্যে  বই পায় এবং প্রত্যেকটা ছাত্র-ছাত্রী যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি উন্নয়ন করতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা রোকেয়া সুলতানা, সহকারি শিক্ষক রাফেজা খাতুন, তাসলিমা আক্তার, সানজিদা রহমান, আজাদ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.