ইতালী আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী করতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এম নজরুল ইসলামের আহবানে গতকাল ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যায় গুলশানের বাকটন রওজ রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে রাত ১১:৩০টায় শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইতালি প্রবাসী জি এম কিবরিয়া, সাবেক মহিলা সম্পাদকা, ইতালি প্রবাসী হুসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি আবু সাইদ খান, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান প্রমুখ।
ইতালি আওয়ামী লীগের সম্মেলন আয়োজন প্রশ্নে গত কয়েক মাস যাবত সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর লক্ষ্যে উপস্থিত সবাই খোলামেলা বক্তব্য রাখেন।
দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সংগ্রামরত বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের মধ্যে কোন রকম কলহ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
আগামী মার্চ মাসে সম্মেলনের মাধ্যমে আরো শক্তিধর ও গতিশীল কার্যনির্বাহী সংসদ গঠন করে ইতালি আওয়ামী লীগের ঐক্য আরো সুদৃঢ় করবে।”
