• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিজয় দিবস উপলক্ষে বার্সেলোনায় উৎসব মূখর বিজয় সন্ধ্যা

ডিসে. 21, 2019

প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস পৌছে দেয়ার অঙ্গীকারে বার্সেলোনায় বাংলা স্কুল কমিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২০ ডিসেম্বর শুক্রবার স্কুল অডিটোরিয়ামে শিক্ষক ছাত্র, অভিভাবক সমন্বয়ে বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বার্সেলোনা থেকে: জেবুন্নেছা হারুন: পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা করা হয়। তেলাওয়াত করেন বাংলা স্কুলের কিশোর ছাত্র জিয়ান খান।অনুষ্টান পরিচালনা করেন স্কুলের প্রিয় শিক্ষক জাহাঙ্গীর আলম ও মুন্নি পাখী। সভাপতির দায়িত্ব পালন করেন আলাউদ্দিন হক নেসা, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুয়েলা পিয়ে এর পরিচালক মিঃ এডোয়ার্ড মাজা হেরাও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ বার্সেলোনার প্রফেসর ডক্টর ডেভিড বন্ধিয়া গার্সিয়াস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার অব পার্লামেন্ট বার্সেলোনা রবার্ট মাসি নাহার,অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন স্কুল কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক আহম্মদ মোহাম্মদ জুয়েল,সাবেক সভাপতি শাহ আলম স্বাধীন, সি: সহ সভাপতি আউয়াল ইসলাম, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন চৌধুরী, মেহেতা হক জানু, জাহানারা জানু, আবদুল আজিজ, ফয়সাল আহমেদ,জাকির হোসেন ভূঁইয়া,ওয়াসি উদ্দিন, রাজিব হোসেন, জেবুন্নেছা সহ কুলের শিক্ষক শিক্ষিকা, অভিবাবক সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

স্কুল কমিটির সভাপতি আলাউদ্দিন হক নেসা বাঙ্গালী জাতির স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস,৩০ লক্ষ শহীদ এর আত্মত্যাগ এর কথা প্রজন্মের কাছে তুলে ধরেন ।সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে মেয়াদ পূর্ণ বিদায়ের কথা উল্লেখ সহ জানুয়ারী থেকে দায়িত্ব প্রাপ্ত সভাপতি আওয়াল ইসলাম কে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে প্রিয় শিক্ষিকা মুন্নী পাখির সঞ্চালনায় সংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত এর পর স্কুলের সকল ছাত্রীরা কোরাস কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস পর্যালোচনা করেন।বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮.৩০ মিনিটে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments