
রাজিউল হাসান পলাশঃ খেলাধুলা যুবসমাজকে মাদক হতে দূরে রাখে। খেলাধুলার জগতে ফুটবল একসময় ছিল আমাদের সাফল্য আর গৌরবের প্রতীক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর স্বাধীনতাবিরোধী ঘাতক চক্র মাদকের বিষ ছড়িয়ে দিয়ে ক্রমান্বয়ে ধ্বংস করেছে দেশের সংস্কৃতি এবং ক্রিয়ার গর্বের জায়গা গুলো কে।
গাজিরচট ফ্রেন্ডস ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত “ডাঃ এনামুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
প্রতিমন্ত্রী আরোও বলেন, মাদকমুক্ত করতে যুব সমাজকে সংকটাপন্ন জায়গা থেকে তুলে আনতে আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার চর্চার কোনো বিকল্প নেই। এই টুনামেন্ট ঘিরে হাজার হাজার মানুষের প্রাণোচ্ছল উপস্থিতিতে আজ সেটাই প্রমাণ করেছে।
শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
