• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ১৯৭ মণ্ডপে চলছে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি

অক্টো. 2, 2019

রাজিউল হাসান পলাশ: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দূর্গোৎসব আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে এ বছর ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯৭ টি পুজা মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডপ তৈরির কাজ। এর মধ্যে ৪০ টি পূজা মণ্ডপ পৌরসভার অন্তর্ভুক্ত। কারিগরেরা দম ফেলার সময় পাচ্ছে না। আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমী পূজা ৪ অক্টোবর শুক্রবার ষষ্টি পূজা ও দেবীর বোধন, ৫ অক্টোবর শনিবার মহা সপ্তমী, ৬ অক্টোবর রবিবার অষ্টমী পূজা, ৭ অক্টোবর সোমবার মহা-নবমী পূজা ও ৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী। ৬ দিনব্যপী চলবে এ দুর্গোৎসব।

এই উপলক্ষে উপজেলায় পূজা মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে। ধামরাই পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত কুমার চক্রবর্তী সময় নিউজকে বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা। প্রতি বছরের মতো এবারও এ উৎসবটি জাকজমকভাবে উদযাপন করা হবে। ধামরাই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নন্দু গোপাল বলেন, এ বছর দুর্গা দেবী ঘোটকে এসে ঘোটকে চলে যাবেন।

ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, কয়েকটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ প্রান্তে চলে এসেছে। কোন কোন মণ্ডপে রং তুলির কাজ প্রায় শেষ  করেছেন তুলি শিল্পিরা। অনেক মণ্ডপে আবার প্যান্ডেল তৈরী করা হচ্ছে। সব মিলিয়ে দূর্গোৎসবকে ঘিরে উপজেলায় সাজ সাজ রব বিরাজ করছে। জানা যায়, প্রশাসনের উদ্যোগে শান্তি শৃংখলা ও ভাবগম্ভীর পরিবেশে দূর্গাপূজা পালন করার জন্য গঠন করা হয়েছে পূজা মনিটরিং সেল, মণ্ডপে মণ্ডপে সুষ্ঠু পরিবেশের জন্য আয়োজকদের নিজস্ব সেচ্ছাসেবক দল সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালীন দর্শণার্থীদের নিরাপত্তা দিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নারী ও পুরুষ পুলিশ সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশেষ নজরদারী রাখবে, এছাড়াও অসংখ্য গ্রামপুলিশ নিয়োজিত থাকবে পূজা মন্ডপগুলোতে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সামিউল হক জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের সকল প্রকার সহযোগিতা করবে। সব মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments