• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকা জেলার পুলিশ সুপার নিযুক্ত হলেন মারুফ হোসেন সরদার

সেপ্টে. 3, 2019

ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়। একই আদেশে আরও চার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান গত ১৮ আগস্ট অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় পদটি খালি হয়। এরপর সোমবার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মারুফ হোসেন সরদারকে ওই পদে বদলি করা হয়। তিনি রমনা বিভাগের দায়িত্ব পালনের আগে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার দায়িত্বে ছিলেন।

মারুফ হোসেন সরদার জানান, শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। সেখানেও দায়িত্ব পালনের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে চান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.