• মঙ্গল. মে ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ‌য়েবা‌পি‌সি’র স‌ম্মেলন ও বৈশাখী উৎসব

এপ্রিল 26, 2019

অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লাব-আ‌য়োবা‌পি‌সি দ্বি বার্ষিক স‌ম্মেলন ২০১৯ আগামীকাল ২৭ এপ্রিল শ‌নিবার অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে।

প্রবাসী সাংবা‌দিক‌দের প‌রিবার খ্যাত এই সংগঠন‌টির স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে ইতা‌লির রাজধানী রো‌মের অ‌ভিজাত এক‌টি হো‌টে‌লের বলরু‌মে।

প্রথম অ‌ধি‌বেশনে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে আনুষ্ঠা‌নিক উদ্বোধন কর‌বেন ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দেশ দূতাবা‌সের রাষ্ট্রদূত আবদ‌ুস সোবহান সিকদার।

এছাড়াও বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে থাক‌বেন এন‌টি‌ভি’র প‌রিচালক মোস্তফা সা‌রোয়ার বাবু, বাংলা প্রেস ক্লাব, ইতা‌লির সভাপ‌তি শাওন আহ‌ম্মেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমিন এবং সামা‌জিক ও রা‌জনৈ‌তিক সংগঠ‌নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নির ও সাধারন সম্পাদক আবু তা‌হিরসহ সকল কর্মকর্তারা স‌ম্মেলন সফল কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।
স‌ম্মেলন ছাড়াও অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লাবের আয়োজ‌নে ও বাংলা প্রেস ক্লাব, ইতা‌লির সহ‌যো‌গিতায় শ‌নিবার দিনব্যপী বৈশাখী উৎস‌ব অনু‌ষ্ঠিত হ‌বে। রো‌মের তর‌পিনাত্তারায় ভাঙ্গা দেয়াল সংলগ্ন পা‌র্কে বৈশাখী উৎসবের সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে ইউরো‌পের জন‌প্রিয় কন্ঠ‌শিল্পী শাহনাজ সু‌মি, আরন্যক ব্যান্ড, সঞ্চারী সংগীতায়ন, অ‌র্পিতা সিকদারসহ অ‌নে‌কে সঙ্গীত ও নৃত্য প‌রি‌বেশন কর‌বেন। আয়োজ‌নে প্রানবন্ত করে তুল‌তে ক‌মিউ‌নি‌টির সকল নেতৃবৃন্দ থাক‌বেন ব‌লে আশাকরা যা‌চ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments