• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় চাষীদের মাঝে পাটবীজ বিতরণ!

এপ্রিল 10, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় চাষীদের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্তরে এ বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা, পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় ৩ হাজার চাষীদের মাঝে এক প্যাকেট করে পাটবীজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.