• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা-নগরকান্দায় ৩ দিনের সফরে আসছেন উপনেতা সাজেদা চৌধুরী!

মার্চ 24, 2019

মনির মোল্যা : তিন দিনের সরকারি সফরে নগরকান্দা-সালথায় আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। ২৪ মার্চ (রোববার) জরুরী ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. শফি উদ্দিন। ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় সফর করবেন বলে জানা গেছে।

সংসদ উপনেতার এপিএস মো. শফি উদ্দিন জানান, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ২৫ মার্চ সকাল ১১টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে যাত্রা শুরু করে সড়ক পথে পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে বিকাল ৩টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে উপনেতার নিজ বাড়ি হাদিম মঞ্জিলে উপস্থিত হবেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ২৭ মার্চ সকাল ১০টায় রসুলপুরের হামিদ মঞ্জিল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সংসদ উপনেতার সফরকালে তাঁর ছোট ছেলে ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, সংসদ উপনেতার এপিএস মো. শফি উদ্দিন সহ সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী ও ডিএমপি পুলিশ প্রটেকশন পার্টি সফরসঙ্গী থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.