
মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কৃষি গবেষক , সমাজসেবক ও রাজনীতিবীদ এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো: বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় ক বিভাগে ইসলামী আদর্শ শিশু শিক্ষালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তাফসিরুল আপন , খ বিভাগে ফুলশুতি আ: আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের তানবির ইসলাম প্রথম স্থান অধিকার করে।
