• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ওবায়দুল কাদেরের জন্য সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের দোয়া কামনা

মার্চ 3, 2019

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হার্টের সমস্যা নিয়ে ঢাকার বংগবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে । ডাক্তাররা বলেছেন, ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবে না ।

এদিকে প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে ভীড় করছেন অগনিত নেতা কর্মী।হাসপাতালে ভীড় না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ।

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্তী ওবায়দুল কাদেরের জন্য ইউরোপ প্রবাসী সকল বাংলাদেশীর দোয়া কামনা করেছেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ।

দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর শুনে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ ঢাকায় অবস্থানরত ইউরোপের বিভিন্ন দেশের দলীয় নেতা কর্মীরা বংগবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইউরোপের বিভিন্ন দেশের মসজিদ গুলোতে বিশেষ দোয়ার আয়োজন করতে দলীয় নেতা কর্মীদের অনুরোধ জানিয়েছেন । নেতৃদ্বয় বলেন, আমরা আশা করছি, আমাদের প্রিয় নেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ।

আজ ৩রা মার্চ ভোরে বুকে ব্যথা অনুভব করলে জনাব কাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিংগাপুরে নেবার কথা বললেও মেডিক্যাল বোর্ড বলেছে,এই মূহুর্তে তাকে বাইরে নেবার মতো অবস্থা নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.