• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের সম্মানে প্যারিসে নৈশভোজ অনুষ্ঠিত

ডিসে. 16, 2018

ফ্রান্স সফরে আসা বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনার্জি এন্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ও সংবাদ প্রতিদিন নিউজ এডিটর রিমন মাহফুজের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাব ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মতবিমিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়াদি বিশেষ করে বিএফইউজের সঙ্গে প্রবাসে বসবাসরত সাংবাদিকদের সম্পৃক্ত করতে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যারিসের ক্যাথসীমায় স্মৃতি মহল রেস্টুরেন্টে গত শনিবার অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির এর সভাপতিত্বে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন এনার্জি এন্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ,দৈনিক সংবাদ প্রতিদিন নিউজ এডিটর রিমন মাহফুজ, রাজু, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ,সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জি , সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন সহ নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন প্রবাসে শত কর্মব্যস্থতার পরেও শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসার টানে সাংবাদিকতার মাধ্যমে সারাবিশ্বে দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি দেশের সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলছে তাই তাদের সবধরনের সুযোগ সুবিধা দেশের সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠানকে গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে।পরে নৈশভোজে মিলিত হন সাংবাদিকগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.