• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন – লাবু চৌধুরী

সেপ্টে. 2, 2018

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমী মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর শুভ উদ্ধোধন করা হয়েছে। নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র কৃষিবিদ শাহাদাব আকবর চৌধুরী লাবু। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব মোঃ সফিউদ্দিন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, মোঃ কামাল হোসেন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, নগরকান্দা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক প্রমুখ। উদ্ধোধনী খেলায় তালমা ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে ২-১ গোলে নগরকান্দা পৌরসভা একাদশকে পরাজিত করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.