• মঙ্গল. মে ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সময়ের ব্যাপার – আখাউড়ায় আইনমন্ত্রী

আগস্ট 14, 2018
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আখাউড়ায় ১৪ ই আগষ্ট শোকসভা ও দোয়া মাহফিল উপলক্ষে বাংলাদেশ আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের আইনি জটিলতার কারণে দেশে ফিরিয়ে আনা সময়ের ব্যাপার।
অনুষ্ঠানেমন্ত্রী আরো বলেছেন ১৫ই আগষ্ট দেশের মানুষের শোকের দিন, এই দিনে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্ব-পরিবারে হত্যা করা হয়, এই দিনে বাঙ্গালী জাতীর মাঝে শোকের ছায়া নেমে আসে, তিনি আরো বলেন, আমরা কসবা-আখাউড়ায় যে পরিমাণে উন্নয়ন করেছি তা এর মধ্যে কিছুই নয় এখনো দেশের রাস্তা-ঘাট সংস্কারের কাজ চলছে।
এসময় শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইন মন্ত্রীর একান্ত সচীব এডঃ রাসেদুল কায়সার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র, তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামিলীগ এর আহবায়ক জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর সদস্য ও উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন আহবায়ক, আবুল কাশেম ভূইয়া, দক্ষিণ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল, উত্তর ইউপি, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ্, সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ ভূইয়া, মোশারফ হোসেন তরফদার, অফিসার ইনচার্জ আখাউড়া থানা, এছাড়াও আখাউড়া উপজেলা আওয়ামিলীগ এর ভিবিন্ন অঙ্গ সংগঠণের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments