ইতালিতে বাংলাদেশে অবস্থানরত ইতালি প্রবাসীদের প্রবাসীরা করোনাভাইরাস জটিলতার কারণে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যাদের স্টে পারমিট ভেলিড রয়েছে তারা ইতালিতে প্রবেশ করতে পারবে। সে মোতাবেক বাংলাদেশ থেকে ইতালি যাত্রীরা কাতার এয়ারওয়েস এর মাধ্যমে ইতালিতে প্রবেশ করতে চাইলে দোহা’য় ৪০ জন ইতালি প্রবাসী কে ফ্লাই করতে দেয়া হয়নি। কারণ হিসেবে জানা যায় যেসকল যাত্রীদের কার্তা সৌজন্য না থাকায় তাদেরকে ফ্লাই করতে দেয়া হয়নি। যদিও ইতালীয় সরকারের পক্ষ থেকে বর্তমানে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই।
এ ঘটনা নৌ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিষয়টি অবগত হন। পরবর্তীতে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অবস্থানরত ইতালিয়ান রাষ্ট্রদূত এবং কাতারে অবস্থিত ইতালিয়ান এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সরাসরি যোগাযোগ করেন।
যাতে করে যেসকল ইতালি প্রবাসীদের দোহা এয়ারপোর্টে আটকে দেয়া হয়েছে, তাদেরকে ফ্লাই করতে দেয়ার অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূতের এমন বিশেষ অনুরোধে এখন পর্যন্ত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, প্রত্যাশা করা যাচ্ছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঐ সকল যাত্রীদের দ্রুত ইতালিতে প্রবেশ করার ব্যবস্থা করবে ।
