মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আটঘর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আতিকুর রহমান মোল্যাকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম (সুফি)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সালথা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ) ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্য পদধারীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ মাতুব্বর। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. নাসির হায়দার দরজি, মো. মাহফুজুর রহমান, মো. লাল মিয়া খান, মো. হাফিজুর রহমান, মো. জাহিদ ফকির ও মো. বকুল খান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইউসুফ মোল্লাকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, হাসান মণ্ডল ও মো. লাভলু শেখ। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ফজর আলী মাতুব্বর, মো. ছমির মোল্লা ও মো. এনায়েত মোল্লা।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. গাউস হোসেন। সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. রবিউল মাতুব্বর ও মো. রোকন মাতুব্বর। দপ্তর সম্পাদক মো. রাজিবুল ইসলাম সুমন, সহদপ্তর সম্পাদক মো. শাকিল মোল্লা, প্রচার সম্পাদক মো. লিটন সরকার, প্রকাশনা সম্পাদক মো. রাজিব খান, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রকিবউদ্দিন মোল্যা (মঞ্জুর), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম এবং কৃষিবিষয়ক সম্পাদক করা হয়েছে মো. বিল্লাল শিকদারকে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আসাদ মিয়া, মো. ইউনুস মোল্যা, মো. সেকেন মাতুব্বর, মো. জামাল শেখ, মো. ইলিয়াছ শেখ, মো. আব্দুল করিম, মো. জসিম মাতুব্বর, মো. উজ্জ্বল মোল্যা ও মো. শাকিল মৃধা।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে আটঘর ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নেতৃবৃন্দ।
৩ নভেম্বর ২০২৬
