• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পরিচ্ছন্ন পরিবেশ গড়তে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি

অক্টো. 11, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা। এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন হোসেন, অন্যান্য মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে হাসপাতালের মতো সেবাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর স্বজন ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, পরিচ্ছন্নতা বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সহজ হবে।

১১ অক্টোবর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.