• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ১০০ কৃষক পেলেন স্প্রে মেশিন, ২০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

অক্টো. 4, 2026

মনির মোল্যা,নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।
এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে কৃষিকাজে ব্যবহারের জন্য ১০০টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ২৬টি সেলাই মেশিন এবং চলাচলে সহায়তার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার দেওয়া হয়।
আয়োজকেরা জানান, কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি সেলাই মেশিন পাওয়ায় দুস্থ নারীরা আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে হুইলচেয়ার পাওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৪ অক্টোবর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.