• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এক যুগ পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

এপ্রিল 7, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়া ঘোড়াগুলোর দৌড় ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ‘স্বপ্নের রানী’, ‘কালাই’, ‘দলগ্রাম’সহ বিভিন্ন নামের মোট ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়া দৌড় দেখতে মাঠের দুই পাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে বল্লভদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর ইসলাম মাতুব্বরের ঘোড়া।
দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করা হলে নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতি আরও পরিচিত হয়ে থাকবে।

০৭ এপ্রিল ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.