• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

এপ্রিল 1, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মনির মোল্যা ও মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, সদস্য সাইফুল ইসলাম মারুফ ও সাংবাদিক মামুন মিয়াসহ অন্যান্যরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দবির উদ্দিন সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

১ এপ্রিল ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.