• শনি. আগস্ট ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ফেসবুকে পোস্ট দিয়ে সেচ্ছাসেবক লীগ নেতা নয়নের পদত্যাগ

জানু. 24, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সহযোগি সংগঠন উপজেলা সেচ্ছাসেবক লীগের এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি ।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতা হলেন- সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন।

সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন ফেসবুকে লিখেন, আমি নজরুল ইসলাম নয়ন। আমি সালথা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমি “স্ব-ইচ্ছায় ও সজ্ঞানে” উক্ত পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক নাই।

২৪ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.