• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মে 21, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২য় ধাপে উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ৩৫ জন জেলেকে ১টি করে বকনা বাছুরসহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

২১ মে ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.