• বৃহস্পতি. জুলাই ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে: শামা ওবায়েদ

মার্চ 19, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৫ বছর সাধারণ মানুষ ফ্যাসিবাদীর অধীনে ছিলো, স্বৈরাচারের অধীনে ছিলো। বিএনপির অনেকে যারা মিটিংয়ে ছিলো, মিছিলে ছিলো, দলের সাথে বেইমানি করে নাই, তারা কিন্তু ঘরে ঘুমাইতে পারে নাই। পরিবারের সাথে থাকতে পারে নাই । তারা মিথ্যা মামলায় জেল খেটেছে। আজকে ১৫ বছর পরে এই ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। বছরের পর বছর দিনের পর দিন, আমাদের বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের ছাত্রজনতা জীবন দিয়েছে, বহু শিশুকে হত্যা করা হয়েছে। নগরকান্দা সালথার বহু নেতাকর্মী জেল হাজত খেটেছে, দিনের পর দিন তারা নির্যাতিত হয়েছে। গট্টির লোকজনও নির্যাতিত হয়েছে। এতো ত্যাগের পরে এতো অত্যাচারের পরে আমরা যেই বাংলাদেশ পেয়েছি, হাসিনা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই গট্টি ইউনিয়নে প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি লস্করদিয়া ইউনিয়ন যেমন ধানের শীষের ঘাটি, গট্টি ইউনিয়নও ধানের শীষের ঘাটি। 

বুধবার (১৯ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই উপমহাদেশের সবচেয়ে  জনপ্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন যে বাংলাদেশ গড়ার রূপকার শহিদ জিয়া যেভাবে ১৯ দফা দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র উপহার দিয়েছিলো, একইভাবে তার সন্তান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখন আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হইতেছে। এখন অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। বাংলাদেশের মানুষের সমস্যার জন্য কাজ করবে।

বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, ডা: এজাজ, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত, কালাম মাতুব্বর, শাফিকুল, হাবিব মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা নান্নু মোল্যা, ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমুখ। 

১৯ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.