• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ডাকাত দলের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার

মার্চ 12, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : 
ফরিদপুরের সালথায় দুলাল শেখ (৩৫) নামে আস্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভদি গ্রামের শহিদ শেখের ছেলে। 

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দুলাল শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

১২ মার্চ ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.