• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় প্রতিবন্ধীদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

ডিসে. 29, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আমেনা-রশিদ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর যৌথ উদ্যোগে ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সালথা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ হুইর চেয়ার বিতরণ করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস আলী মোল্যা, ইঞ্জিনিয়ার কাজী শাহ আলম, ফরিদপুর টিটিসির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার আবুল বাসার, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা জামাত ইসলামের নায়েবে আমি মোঃ আজিজুর রহমান, শিক্ষক শাহেবুল মোল্যা প্রমূখ।

এসময় উপজেলার ১৬ জন প্রতিবন্ধীর মধ্যে আমেনা-রশিদ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর পক্ষ থেকে ১০ টি হুইল চেয়ার ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬টি হুইল চেয়ার দেওয়া হয়।

আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের যুগ্মসাধারণ-সম্পাদক ইদ্রিস আলী মোল্যা বলেন, আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে আমরা সবসময় সেবা প্রদানের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই হুইলচেয়ার বিতরণ। শীতের মধ্যে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ। ভবিষ্যৎতে আমাদের এই সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

২৯ ডিসেম্বর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.