
রাজিউল হাসান পলাশ: আপনারা নির্ভয়ে দুর্গা পূজার উৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে কোন বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দল–মত–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাই উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে ভক্তবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে—এটাই বিএনপির নীতি। ধামরাইয়ে বিগত সময়ে আনন্দের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এবারও নির্বিঘ্নেই এই উৎসব হচ্ছে। যুবদলের প্রত্যেকটি কর্মী পূজার নিরাপত্তায় কাজ করছে।
এসময় তিনি ধামরাই পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতাসহ সার্বিক খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।
