• শনি. আগস্ট ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

অক্টো. 6, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরেে সালথায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

০৬ অক্টোবর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.