
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্টিত হয়েছ । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মাধ্যম মো. মিরাজ আলী, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহসহ অনেকেই।
এসময় বক্তারা সরকারের কাছে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি দেন শিক্ষকরা।
২৪ সেপ্টেম্বর ২০২৪
