• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

নভে. 24, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীকে জয়ী করতে মতবিনিময় সভা করেছে ধামরাই পৌর আওয়ামী লীগ।

শুক্রবার (২৪নভেম্বর) সন্ধ্যায় বিএডিসি অফিস সংলগ্ন মাঠে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি তোবারক হোসেন কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম কবির বলেন, উন্নয়নের ধারা টিকিয়ে রাখতে এবং দেশকে আগুন সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে আবারও দেশনেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও দুই বারের সফল সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নৌকা প্রতীক পাবেন। আমরা সকলে তার জন্য কাজ করবো, নৌকাকে বিজয়ী করবো।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম রকেট, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.