
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে অবস্থিত সাদ চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের উদ্যোগে সাদ চক্ষু হাসপাতালে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।
এ ক্যাম্পে দিনভর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয়। প্রায় দুইশত মানুষ এই সেবা গ্রহন করেন।
সেবা নিতে আসা রহমান মিয়া জানান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ করে দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই পরীক্ষার মাধ্যমে আমি আজ জানতে পারলাম আমার ডায়াবেটিস পরিমান কত। এখানকার ডাক্তাররা আমাকে পরামর্শ দিলেন কিভাবে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
উল্লেখ্য সাদ চক্ষু হাসপাতাল এর আগে প্রায় এক হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশন করানোর সুযোগ করে দিয়েছে। এছাড়াও এই হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেন।
সাদ চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা জানান, আমাদের প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এ ধরনের মহৎ কাজের সঙ্গে একাত্ব হতে পেরে খুবই আনন্দিত। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ধামরাইবাসীকে সেবা করার লক্ষ্য থেকেই এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া।
