• বুধ. আগস্ট ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জুলাই 27, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা ২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল হাসান মিলন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সম্মিলিত সাংস্কৃতিক হোর্টের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২৭ জুলাই ২০২৩ইং

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.