
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শিক্ষা সপ্তাহ ২০২৩ শে সালথায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। এছাড়াও নবকাম পল্লী কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন।
বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শিক্ষা সপ্তাহ- ২০২৩ শে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়।
এসময় সালথা উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন সাহিনের হাত থেকে এ পুরুস্কার গ্রহন করেন নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান।
পুরুস্কার পেয়ে ওবায়দুর রহমান বলেন, যেকোন পুরুস্কার কাজ করার উৎসাহ বাড়ায়। আশা করি আমি ও আমার নবকান কলেজ পরিবার আগামীতে আরো ভালো করবো।
১৯ জুলাই ২০২৩
