• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

খুলনায় জে কে এস যুব সমাজের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও মত বিনিময় সভা

জুলাই 4, 2023

খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের শিরগাতী গ্রামে জে কে এস যুব সমাজের উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কমনের আন্তর্জাতিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা খুলনা -৪ ( রূপসা তেরখাদা- দিঘলিয়ার) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম রিজভী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক হোসেন শরীফ,সাংগঠনিক সম্পাদক শেখ আবু সাইদ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আজগার, প্রবীন আওয়ামী লীগ নেতা রশিদ মল্লিক, কৃষক লীগের সভাপতি মোঃ টগর, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান, ওসমান শেখ, কাজল, জুয়েল সহ সহযোগী সংগঠনের আরও অনেকে।

পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ কে সরকার গঠনে সুযোগ দেবার আহবান জানান। জনাব মোঃ রেজভী আলম রিজভী এলাকার সকল মানুষের কাছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন পাশাপাশি নিজের জন্যও দোয়া চান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.