• রবি. আগস্ট ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নানা আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুন 23, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৩জুন) বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর র‌্যালী, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, অর্থ সম্পাদক কাজী আশরাফুল ইসলাম মুনান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন ও উপজেলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। যতবার আওয়ামী লীগ দুর্দিনের স্বীকার হয়েছে তৃণমূলের কর্মীরা নিজেদের জীবনবাজী রেখে দলকে গুছিয়ে রেখেছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সকল নেতা-কর্মীদের এক হয়ে দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জামাত-বিএনপি তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।

২৩ জুন ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.