• শনি. আগস্ট ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ১কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা ডিবি পুলিশের হাতে আটক

জুন 12, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে সালথায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জুন) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (১১ জুন) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের একটি রাস্তার উপর থেকে ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, জেলার সালথা উপজেলার জয়ঝাপ গাংপাড় নামক এলাকার মৃত সাদুল্লাহ শেখের ছেলে মো. আতিক শেখ (৫০) ও একই গ্রামের সাহেদ কাজীর ছেলে কাইয়ুম কাজী (১৯)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

১২ জুন ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.