• শুক্র. আগস্ট ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ আহত ৬জন

মে 30, 2023

মনির মোল্যা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ ৬জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মৃত মুহাজ্জেন মোল্লার ছেলে মোঃ শহীদ মোল্লা (৬০) তার ছেলে মোঃ জাবের আলী (২৪), তার মেয়ে জাবেদা আক্তার (৮) মোছাঃ হুমায়রা, আমির হোসেনের মেয়ে আবু হুরায়রা (০৫), ইয়াদ আলীর মেয়ে জান্নাতি আক্তার (২২)। আহতদের কে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। তবে এদের মধ্যে জাবেদ আলী ও জান্নাতির অবস্থা খুবই আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরিদপুরের দিক থেকে আসা ইজিবাইক ও সালথা থেকে আসা ট্রাক সকাল ১০টার দিকে মাদ্রাসা গট্টি মোড় এলাকায় পৌঁছালে ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪৬১৪৫) ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে- মুচড়ে যায়। ইজিবাইকের চালকসহ ৬জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে সালথা থানার ওসির মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.