• শুক্র. আগস্ট ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যার জানাজায় হাজার হাজার মানুষের ঢল

মে 25, 2023

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর মোন্তার মোড় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুমেের জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রান মুমিন মুসলমান।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.