• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ফেব্রু. 6, 2023

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ। রবিবার (০৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

তন্বী ওই গ্রামের নূর ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে বলে জানা যায়।

পরে খবর পেয়ে রাতেই সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (০৬ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এব্যাপারে গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ মাতুব্বর বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পাটের রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে, বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো বলে জানান ওই ইউপি সদস্য।

এদিকে ওই গৃহবধূর পরিবারের দাবী, গৃহবধূ তন্বীকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। আমরা এ হত্যার বিচার চাই।

এব্যাপারে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এটি হত্যা কি-না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এর আসল কারণ জানা যাবে। তখন সে অনুসারে অপমৃত্যু মামলাকে প্রয়োজনে হত্যা মামলায় রুপান্তর করা হবে।

৬ ফেব্রুয়ারী ২০২৩ইং

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.