• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা

অক্টো. 19, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফরিদপুরের সালথা উপজেলার ইমামগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু আলী, মডেল কেয়ার মাহমুদুল হাসান, সালথা থানার এসআই মোজাম্মেল হক, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ উপজেলার সকল মসজিদের ইমামগণ।

এসময় বক্তারা বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমাদের ভিতর অনেকেই ঝামেলা সৃষ্টি করতে চাইবে সেদিকে আমাদের সকলকেই লক্ষ রাখতে হবে। আমরা যেন কোন মারামরি হানাহানিতে না জড়িয়ে পড়ি। প্রকৃত মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারেনা। এদেশে সকল ধর্মের মানুষের নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে। এদেশে আমরা সবাই মিলিমিশে বসবাস করবো।

১৯ অক্টোবর ২০২১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.