• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

আগস্ট 8, 2021


রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ।

“সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”-এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.