• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে লাইসেন্সবিহীন দুই হাসপাতাল বন্ধ

জুলাই 4, 2021


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে লাইসেন্স না থাকায় দুইটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।

রবিবার (০৪ জুলাই) দুপুরের দিকে ধামরাই পৌর এলাকায় গড়ে উঠা অবৈধ আমেনা প্রাইভেট ক্লিনিক ও কালামপুর এলাকার ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, হাসপাতাল দুটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চিকিৎসা দিয়ে চলছিলো। এমন অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে এসে এর সত্যতা পাওয়া যায়। পরে হাসপাতাল দুটিতে তালা বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতাল না খোলার কথাও বলা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরোও বলেন, অবৈধভাবে কোন হাসপাতালই পরিচালনা করতে দেয়া হবে না। রুটিন অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.