• মঙ্গল. নভে. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মধুখালি উপজেলার উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আকরামুল করিম

জানু. 11, 2021

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সদস্য স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ,তরুন সমাজ সেবক আকরামুল করিম।

আজ মধুখালী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন আকরামুল করিম ।

১৯৯০ সালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন আকরামুল করিম। রাজপথে থেকে ছাএলীগের আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেন। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ১৯৯৪ সালের ২৫ নভেম্বর ফরিদপুর জেলা স্কুলের আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষে মধুখালী থানা আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বাস ভর্তি করে জনসভায় যাওয়ার সময় বাসের উপর থেকে আকরাম পড়ে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকেন। দীর্ঘ কয়েক বছর জননেত্রী শেখ হাসিনার সাহায্য-সহযোগিতায় চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ হলেও সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে আকরামুল করিম বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘ বছর ধরে আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। দলের জন্য বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছি। দলের প্রয়োজনে সব সময় পাশে থেকেছি। দীর্ঘ রাজনীতির জীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দলের ও জনগণের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। দল আমাকে নৌকা মার্কা দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। মধুখালী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়নই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে কাজ করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.