• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রতিবেশীর রান্নাঘর হতে শিশুর লাশ উদ্ধার

ডিসে. 15, 2020

সখীপুরে প্রতিবেশীর রান্নাঘর হতে শিশুর লাশ উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর হতে”

সোমবার রাত এগারোটার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের এক বাড়ির রান্না ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা।

চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশীর বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশীর রান্না ঘরের মাচার উপর বস্তার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিবেশি আরমান ৩৫ ও তার স্ত্রী সোমা আক্তার এবং শাশুড়ী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়াসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাইদুল হক ভূইয়া জানান, চেয়ারম্যানের কাছ থেকে একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়ার খবরটি জানতে পারি । খবর পেয়েই আমরা চলে যাই এবং রান্না ঘরের লাকড়ির মাচার উপরে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার করি। শিশুটির লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তেই বুঝা যাবে শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.