• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জুলাই 29, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরজু মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বিলে নৌকা দিয়ে গবাদি পশুর জন্য পানা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।

আজ বুধবার (২৯ জুলাই) বেলা দুপুরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের সুত্রাপুর বিলে এঘটনা ঘটে। নিহত আরজু মিয়া উপজেলা বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের নেপাল মাদবরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০টার দিকে গবাদি পশুর জন্য নৌকা দিয়ে পানা আনতে যান আরজু মিয়া। কিন্ত চারিদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় নৌকা নিয়ে বিদ্যুৎ এর তারের নিচ দিয়ে যাওয়ার সময় আরজুর হাতে থাকা নৌকা চালানো কাচাঁ বাঁশের লগি বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে বিলের পাশ দিয়ে ঐ এলাকার লোকজন যাওয়ার সময় আরজুর মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

এই বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মো: আবু সাঈদ ঘটনাটি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় আরজু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.