• রবি. নভে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় কেক কেটে লাবু চৌধুরীর জন্মদিন পালিত।

জুলাই 13, 2020

সালথা’য় লাবু চৌধুরীর জন্মদিনে কেক কাটলেন নেতাকর্মীরা।

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবুর ৫৯ তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের কক্ষে নেতাকর্মীরা কেক কেটে জন্মদিন পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, শামিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.