• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে রেডজোনের আওতায় পৌরসভা ও ৬টি ইউনিয়ন, আসছে লকডাউন

জুন 16, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলাব্যাপী ‘রেডজোন’ চিহ্নিত করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই এলাকার ম্যাপিং অনুসারে এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করা হবে। এই রেডজোনের আওতায় রয়েছে ধামরাই পৌরসভাসহ উপজেলার আরোও ০৬ টি ইউনিয়ন। তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা।

তিনি জানান, ধামরাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলাব্যাপী ‘রেডজোন’ চিহ্নিত করা হয়েছে। ধামরাই পৌরসভা ও উপজেলার ০৬ টি ইউনিয়ন এই আওতায় থাকবে। ইউনিয়ন গুলো হচ্ছে, ধামরাই সদর, ভাড়ারিয়া, সোমভাগ, সানোড়া, সুতিপাড়া, আমতা ইউনিয়ন।

এ বিষয়ে ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, আশংকাজনক হারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ধামরাই পৌরসভা এবং উপজেলার আরোও ছয়টি ইউনিয়ন ইয়েলো থেকে রেডজোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যে কোন মুহুর্তে আসতে পারে কঠোর লকডাউনের সিদ্ধান্ত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর প্রশাসন সব সময় মাঠে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.