• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে করোনায় আরও ১ জনের মৃত্যু

জুন 13, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় করোনায় আক্রান্ত হয়ে বিজয় সরকার সুবল (৩২) মারা গেছেন। তিনি একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে ধামরাইয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ০৬ জন।

আজ শনিবার(১৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১১ জুন) তার নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালে গতকাল রাত ১১ টার দিকে ‍চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বৃহস্পতিবার পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা সন্দেহে এক হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন সাংবাদিক, ২৯ পুলিশ সদস্য, ১১ জন স্বাস্থ্যকর্মী, ৫ ব্যাংকার, ১২ পোশাক কর্মীসহ ২৭৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.